লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রথমদিনের প্রচারণায় ভোটের মাঠে আচরণবিধি মানছে দলগুলো, পরিস্থিতি সন্তোষজনক বলছে ইসি

প্রকাশিত: 22 জানুয়ারী 2026

27 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হওয়া ভোটের প্রচারণায় এখন পর্যন্ত রাজনৈতিক দল ও প্রার্থীরা আচরণবিধি মেনে শালীনভাবে প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে কমিশন বলছে, এ ধারা অব্যাহত থাকলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।

বৃহস্পতিবার ভোটের প্রচারণার প্রথম দিনে আচরণবিধি প্রতিপালন বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, আলহামদুলিল্লাহ, প্রচারণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। কেউ কারো বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে না, ঝামেলায় জড়াচ্ছে না। দলগতভাবেই শালীন আচরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যাবে।

ইসি কর্মকর্তারা জানান, আচরণবিধি প্রতিপালনে মাঠপর্যায়ে তৎপর রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা। গত ৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬৭টি নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৭৭টি ঘটনায় ৫৯টি মামলা হয়েছে। এছাড়া নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মাধ্যমে ৮৭৩টি প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্ধারিত কমিটির কাছে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানান, যাতে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman