দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে। গণমাধ্যম ও বেসরকারি ফলাফলের ভিত্তিতে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপি ৩০০ সদস্যবিশিষ্ট সংসদে ১৫১টির বেশি আসন জয় পেয়ে এগিয়ে আছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।
এই নির্বাচনে বিএনপি’র জনপ্রিয়তা ও ব্যাপক গ্রহণযোগ্যতা আবারো সামনে এসেছে। দেশজুড়ে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, হাজার হাজার মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে তরুণ অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়েছে, জনগণের মধ্যে পরিবর্তনের আশা দেখা গেছে। নির্বাচনের এই ফল বাংলাদেশে রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন কমিশন প্রকাশ না করলেও স্থানীয় গণমাধ্যমের বেসরকারি গণনায় বিএনপি বড় জয় পেয়েছে এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট বিরোধী দলের ভূমিকায় দাঁড়িয়েছে। এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্রায় দুই দশক পর বিএনপি আবারো সরকার গঠনের জন্য প্রস্তুত এবং জামায়াতে ইসলামী ও এর জোট প্রথমবারের মত বিরোধীদল হতে যাচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ফল বাংলাদেশের রাজনৈতিক গতিপথে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। দীর্ঘদিন পর ক্ষমতায় ফিরে BNP নতুন নেতৃত্ব ও নীতি নিয়ে দেশ পরিচালনায় দায়িত্ব নেবে। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল ঘোষণা এখনো বাকী।
