লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ছেন লিপু, আলোচনায় বাশার

প্রকাশিত: 18 ফেব্রুয়ারী 2026

117 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু। টানা দুই বছর দায়িত্ব পালনের পর আর এই পদে থাকতে আগ্রহী নন তিনি। চলতি মাসের ৫ তারিখ বোর্ডকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন লিপু।

চুক্তি অনুযায়ী এ মাসেই তার মেয়াদ শেষ হচ্ছে। বোর্ড তাকে আরও দীর্ঘ সময়ের জন্য রাখতে চাইলেও পারিবারিক কারণে দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজি হননি তিনি। ফলে খুব শিগগিরই প্রধান নির্বাচকের পদটি শূন্য হতে যাচ্ছে।

এদিকে নতুন প্রধান নির্বাচক হিসেবে আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে তাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।

তবে তাৎক্ষণিকভাবে প্রস্তাবে সম্মতি দেননি বাশার। সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কিছু সময় চেয়েছেন তিনি। যদিও প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে আগ্রহী রয়েছেন। সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে বাশারকেই দেখা যেতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman