লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নাইজেরিয়ার জামফারায় সশস্ত্র হামলা, নিহত অন্তত ৫০

প্রকাশিত: 21 ফেব্রুয়ারী 2026

45 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হামলায় বহু নারী ও শিশুকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা।

বৃহস্পতিবার গভীর রাতে বুক্কুয়ুম এলাকার তুঙ্গান দুতসে গ্রামে এ হামলা শুরু হয় এবং শুক্রবার সকাল পর্যন্ত তা চলে। সশস্ত্র ব্যক্তিরা মোটরসাইকেলে করে এসে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়।

বুক্কুয়ুম সাউথের আইনপ্রণেতা হামিসু এ ফারু বলেন, হামলাকারীরা এক গ্রাম থেকে আরেক গ্রামে তাণ্ডব চালিয়েছে এবং অন্তত ৫০ জনকে মৃত অবস্থায় ফেলে গেছে। শুক্রবার টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্স-কে তিনি জানান, অপহৃতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের তালিকা প্রস্তুত করছেন।

বাসিন্দাদের দাবি, হামলার আগে সতর্ক সংকেত ছিল। ৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি জানান, একদিন আগে ১৫০টিরও বেশি মোটরসাইকেলে সশস্ত্র ব্যক্তিদের চলাচল দেখতে পেয়ে গ্রামবাসী নিরাপত্তা বাহিনীকে জানিয়েছিল। তবে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

সানি বলেন, “গতকাল কেউ ঘুমাননি, আমরা সবাই যন্ত্রণার মধ্যে আছি।” হামলায় তার পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ও অপহরণ বেড়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman