দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ক্ষমতাগ্রহণের দুই সপ্তাহের মাথায় প্রশাসনে আরও এক দফা রদবদল আনল বিএনপি নেতৃত্বাধীন সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী–কে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন–কে একইভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
১৭ ফেব্রুয়ারি তারেক রহমান এর নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার পর প্রশাসনে ধারাবাহিক পরিবর্তন দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের অগ্রাধিকার ও নীতির সঙ্গে সামঞ্জস্য আনতেই এই রদবদল।
একই দিনে পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ। প্রত্যাহার করে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসনে এই ধরনের পরিবর্তন সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারের ইঙ্গিত দেয়। তবে দ্রুত ও ঘনঘন বদলি প্রশাসনিক স্থিতিশীলতায় কী প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।
