লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দাওয়াতি সাক্ষাৎ ও মামলা প্রত্যাহার দাবি নিয়ে সরকারের শীর্ষ মহলে হেফাজতের প্রতিনিধি দল

প্রকাশিত: 02 মার্চ 2026

102 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দাওয়াতি কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের নতুন সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সৌজন্য ও দাওয়াতি সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। শাইখ হারুন ইজহার হাফিযাহুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত এ সাক্ষাতে কুরআনুল কারীম ও বিভিন্ন দ্বীনি গ্রন্থ উপহার দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিনিধি দলটি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং জাতীয় পুনর্গঠনে ইসলামী মূল্যবোধের ভূমিকা নিয়ে আলোচনা করে। এ সময় আমীরে হেফাজতের পক্ষ থেকে আইনমন্ত্রীর কাছে একটি লিখিত চিঠি হস্তান্তর করা হয়, যেখানে বিভিন্ন ষড়যন্ত্র মূলক মামলায় আটক নির্দোষ ব্যক্তিদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্মমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত পৃথক বৈঠকে প্রতিনিধি দল দেশের সামগ্রিক পরিস্থিতি, ইসলামী মূল্যবোধ সংরক্ষণ এবং মুসলিম সমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলাম ও মুসলমানদের অধিকার ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানানো হয় বলে জানা গেছে।

বৈঠকগুলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman