লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকায় খামেনি স্মরণে শোকবই খোলা হলো

প্রকাশিত: 02 মার্চ 2026

135 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনির স্মরণে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসের কালচারাল সেন্টারে শোকবই খোলা হয়েছে। সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আগ্রহী কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের শোকবার্তা লিখে স্বাক্ষর করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শোকবইটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে শুক্রবার ও শনিবার কেন্দ্রটি বন্ধ থাকবে।

ধানমন্ডির বাড়ি নম্বর ৭, রোড নম্বর ১১ (পুরাতন ৩২) ঠিকানায় অবস্থিত ইরান কালচারাল সেন্টারে সরাসরি উপস্থিত হয়ে শোকবার্তা লিপিবদ্ধ করা যাবে বলে জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন বলে ইরানি সূত্র দাবি করেছে। একই হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্তত ৩০ জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে কূটনৈতিক মহল মনে করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman