লোড হচ্ছে...
লোড হচ্ছে...

১৪টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে

প্রকাশিত: 07 এপ্রিল 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৪টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদের অধিবেশনে এসব বিল কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত স্থায়ী আইনি কাঠামোর আওতায় এলো।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক, অর্থ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট মোট ১৪টি বিল পাস করা হয়। সংসদে বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব উত্থাপিত না হওয়ায় বিস্তারিত আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল উপস্থাপন করেন এবং তা সরাসরি কণ্ঠভোটে গৃহীত হয়।

সংসদ সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছিল। এসব অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটি এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত অবস্থায় পাসের সুপারিশ করে। পাশাপাশি ১৫টি অধ্যাদেশ সংশোধনসহ অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়। অবশিষ্ট ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি অধ্যাদেশ আরও শক্তিশালী করে নতুন বিল হিসেবে আনার সুপারিশ করা হয়।

মঙ্গলবার পাস হওয়া ১৪টি বিলও বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী অপরিবর্তিত অবস্থায় অনুমোদিত হয়েছে। ফলে জরুরি পরিস্থিতিতে জারি করা এসব অধ্যাদেশ এখন স্থায়ী আইনে রূপ নেওয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আইনি ধারাবাহিকতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশ্লেষকদের মতে, অধ্যাদেশকে আইনে রূপান্তরের এই প্রক্রিয়া সংসদীয় বৈধতা নিশ্চিত করার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্তগুলোকে দীর্ঘমেয়াদি নীতিগত কাঠামোর অংশ করে তুলবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman