লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে: মাসুদ পেজেসকিয়ান

প্রকাশিত: 14 এপ্রিল 2026

10 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। তিনি বলেছেন, সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা আরও বাড়বে এবং পরিস্থিতি জটিল হয়ে উঠবে।

ইরানি গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, রয়টার্স ও এএফপি এর তথ্য অনুযায়ী, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর সঙ্গে এক আলোচনায় পেজেশকিয়ান এই মন্তব্য করেন।

তিনি জানান, ইরান এখনো কূটনৈতিক পথেই সংকট সমাধানে আগ্রহী এবং শান্তি আলোচনার দ্বার খোলা রেখেছে। তবে হুমকি, চাপ কিংবা সামরিক আগ্রাসনের মাধ্যমে কোনো সমাধান সম্ভব নয় বলেও স্পষ্ট করে দেন তিনি।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাতের পথ বেছে নেয়, তাহলে তা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক পরিস্থিতিকেও আরও অস্থিতিশীল করে তুলবে। তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করা উচিত।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পরও ইরান কূটনৈতিক অবস্থান ধরে রাখতে চাইছে। এতে একদিকে তারা আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে চাইছে, অন্যদিকে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানোর কৌশলও স্পষ্ট হচ্ছে।

বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে আরও তীব্র হয়েছে। এর প্রভাব ইতোমধ্যে জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে পড়তে শুরু করেছে।

ইরানের এই বার্তা মূলত কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল। তারা সামরিক সংঘাত এড়িয়ে আন্তর্জাতিক জনমত নিজেদের পক্ষে রাখতে চাইছে। তবে বাস্তবতা হলো, দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে থাকায় দ্রুত সমাধানের সম্ভাবনা সীমিত।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman