লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাব

প্রকাশিত: 03 মে 2026

36 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে। দেশটি জানিয়েছে, তাদের লক্ষ্য শুধু যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান নিশ্চিত করা।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে যুক্তরাষ্ট্র ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাবেই তেহরান নতুন এই পরিকল্পনা উপস্থাপন করে। পুরো কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে পাকিস্তান সরকারের মধ্যস্থতায়।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানই তাদের লক্ষ্য। এখন সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে— তারা কূটনৈতিক সমাধানের পথে যাবে, নাকি সংঘাত বজায় রাখবে।

প্রস্তাবনায় ইরান বেশ কিছু কঠোর শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে— ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নৌ-অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ করা সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননসহ সংশ্লিষ্ট সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা।

তবে সময়সীমা নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে আলোচনার জন্য দুই মাস সময় চেয়েছে, সেখানে ইরান ৩০ দিনের মধ্যে সমাধান চায়।

এই প্রস্তাব মূলত চাপ তৈরির কৌশল হিসেবেই দেখা হচ্ছে। ইরান একদিকে দ্রুত সমাধান চাইছে, অন্যদিকে কঠোর শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে কোণঠাসা করতে চাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতা এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

 

সূত্র: তাসনিম নিউজ, আন্তর্জাতিক

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman