লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আজ থেকে থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রকাশিত: 15 এপ্রিল 2026

11 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সারা দেশে আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর প্রকাশিত সূচি অনুযায়ী বুধবার সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়, যা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

আগামী কয়েক দিনে ধাপে ধাপে অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

তবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব এলাকায় ১৭ এপ্রিল গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে।

পরীক্ষা আয়োজনের আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই সময়সূচি অনুমোদন করা হয়।

এদিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে, যা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিক স্তরে মেধা যাচাইয়ের এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও আগ্রহ বাড়াতে ভূমিকা রাখে। তবে শিক্ষা বিশেষজ্ঞরা নিয়মিত মূল্যায়ন পদ্ধতির উন্নয়ন ও মানসিক চাপ কমানোর দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman