লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ধারাবাহিক কর্মসূচি

প্রকাশিত: 16 এপ্রিল 2026

13 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ ১১ দলীয় জোট। ১৮ এপ্রিল থেকে শুরু হয়ে ২ মে পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের পর ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনাও রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে দেশের সব জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে।

এর পাশাপাশি এই সময়জুড়ে গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজন করা হবে। ২ মে’র পর থেকে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং দেশের ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ধারাবাহিক কর্মসূচির শেষ ধাপে রাজধানীতে বড় ধরনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যার তারিখ পরে ঘোষণা করা হবে।

গণভোটের দাবিকে কেন্দ্র করে এই কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করতে পারে। ধারাবাহিক মাঠপর্যায়ের কর্মসূচি সরকার ও বিরোধী রাজনীতির মধ্যে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman