লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বুধবারের মধ্যে চুক্তি না হলে আবারো ইরানে আক্রমণ -ট্রাম্প

প্রকাশিত: 18 এপ্রিল 2026

11 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিলের মধ্যে দীর্ঘমেয়াদি কোনো শান্তিচুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না এবং প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রকে “দুঃখজনক হলেও” পুনরায় বোমাবর্ষণের পথে ফিরতে হতে পারে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, চুক্তি হোক বা না হোক, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ বহাল থাকবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ শেষ হবে আগামী বুধবার। এই সময়ের মধ্যেই উভয় পক্ষ পরোক্ষ আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

এর আগে ইসলামাবাদ এ অনুষ্ঠিত প্রথম দফা সংলাপ কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়। তবে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, তারা এখনো একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদী।

বিশ্লেষকদের মতে, এই সময়সীমা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি হলে উত্তেজনা কমতে পারে, আর ব্যর্থ হলে নতুন করে সংঘাত শুরু হওয়ার ঝুঁকি তৈরি হবে,যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতায়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman