লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার চেয়ারম্যান আবারো ফিরছেন ইউপি অফিসে

প্রকাশিত: 29 এপ্রিল 2026

49 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দীর্ঘ আইনি লড়াই শেষে হাইকোর্টের রায় পাওয়ার পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবারও দায়িত্বে ফিরছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার এসব চেয়ারম্যানকে তাদের নিজ নিজ কার্যালয়ে পুনর্বহাল করা হবে।

ফিরে আসা চেয়ারম্যানরা হলেন খাসকররা ইউনিয়ন এর তাফসির আহমেদ মল্লিক লাল, ডাউকি ইউনিয়ন এর তরিকুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন এর মোজাহিদুর রহমান জোয়াদ্দার লোটাস এবং চিৎলা ইউনিয়ন এর হাসানুজ্জামান সরোয়ার।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত বছরের রাজনৈতিক অস্থিরতার পর উদ্ভূত পরিস্থিতিতে এসব চেয়ারম্যান দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয় এবং প্রশাসনিক কার্যক্রম সেই ব্যবস্থায় পরিচালিত হচ্ছিল।

এরপর নিজেদের পদ ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন চেয়ারম্যানরা। দীর্ঘ শুনানি শেষে বাংলাদেশ হাইকোর্ট তাদের পক্ষে রায় দেন। সেই রায়ের আলোকে এখন তাদের পুনর্বহালের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, রায় অনুযায়ী চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কেউ এটিকে আইনের শাসনের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ প্রশাসনিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছেন।

আদালতের রায়ের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের পুনর্বহাল স্থানীয় সরকার কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেয়। তবে রাজনৈতিক বাস্তবতায় এর প্রভাব মাঠপর্যায়ে কেমন হবে তা পর্যবেক্ষণ করা জরুরি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman