লোড হচ্ছে...
লোড হচ্ছে...

লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির জানাজা ৬ মে

প্রকাশিত: 03 মে 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে শনিবার রাতে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি জানিয়েছে, দুবাই হয়ে ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে মিয়ামি কনস্যুলেট।

এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে যুক্তরাষ্ট্রের টাম্পা শহরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জামিল লিমন ও বৃষ্টি দুজনেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময়ের মধ্যে বৃষ্টির মরদেহের অংশ ফ্লোরিডার একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একইসঙ্গে কূটনৈতিক তৎপরতা এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman