লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নেইমারের আবেগঘন অশ্রুসিক্ত রাত

প্রকাশিত: 26 মে 2026

16 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে ফেরার খবর শুনে আবেগ সামলাতে পারেননি নেইমার। দীর্ঘ সময় চোট ও অনিশ্চয়তার পর দলে জায়গা পাওয়াকে নিজের জীবনের অন্যতম কঠিন ও আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি।

দল ঘোষণার সময় কোচ কার্লো আনাচেলিত্ব একে একে খেলোয়াড়দের নাম ঘোষণা করছিলেন। সেই মুহূর্তে নিজের নাম শোনার অপেক্ষায় ছিলেন নেইমার। নাম ঘোষণার পরই তিনি গভীর আবেগে ভেঙে পড়েন এবং পুরো রাত ঘুমাতে পারেননি বলে জানান।

এক অনুষ্ঠানে নেইমার বলেন, তিনি সারা রাত পরিবার নিয়ে বসে পুরোনো ম্যাচ ও ভিডিও দেখেছেন। স্ত্রী ও সন্তানদের পাশে থাকলেও তিনি বারবার কেঁদেছেন। প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফেরা তার কাছে স্বপ্নপূরণের মতো অনুভূতি বলে জানান এই ফরোয়ার্ড।

চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আবারও জাতীয় দলে সুযোগ পাওয়াকে তিনি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং দায়িত্ব হিসেবেও দেখছেন। তিনি বলেন, ব্রাজিলের প্রতিনিধিত্ব করা সব সময়ই গর্বের বিষয় এবং এই সুযোগ ফিরে পাওয়া তার কাছে বিশেষ কিছু।

জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। এরপর একাধিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের আগে এসব ম্যাচকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নেইমারের ফেরা দলটির আক্রমণভাগে নতুন শক্তি যোগ করবে। তবে তার শারীরিক ফিটনেস এবং ধারাবাহিকতা এখনো বড় প্রশ্ন।

নেইমার জানিয়েছেন, এখন তার পুরো মনোযোগ প্রস্তুতিতে এবং দলকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে অবদান রাখার দিকে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman