লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

প্রকাশিত: 26 ডিসেম্বর 2025

83 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে নুরুল ইসলাম সাদ্দাম সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত।

একই সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সাংবিধানিক নীতি অনুযায়ী তাকে এই পদে মনোনয়ন দেন।

সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণে তিনি সংগঠনটির ভেতরে ও বাইরে আলোচনায় আসেন।

উল্লেখ্য, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন। পরে সভাপতি সাংগঠনিক কাঠামো অনুযায়ী সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। নতুন নেতৃত্ব আগামী সেশনে ছাত্ররাজনীতিতে কী ধরনের ভূমিকা রাখে, সেদিকে নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman