লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হরমুজে অনুমতি না মেলায় শারজায় ফিরছে বাংলাদেশী জাহাজ

প্রকাশিত: 10 এপ্রিল 2026

16 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে পাঠানো হচ্ছে।

বিএসসি সূত্র জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর জাহাজটি বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয়। তবে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছানোর পর ইরানের পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত ইতিবাচক সাড়া মেলেনি। পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে নিরাপদে শারজার দিকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদ আছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাদ্য ভাতা ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলারে উন্নীত করা হয়েছে।

বিএসসি সূত্রে জানা যায়, জাহাজটি এর আগে ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।

বর্তমানে জাহাজটির গন্তব্য পরিবর্তন করা হলেও নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালির মতো কৌশলগত জলপথে অনুমতি ও নিরাপত্তা ইস্যু আন্তর্জাতিক বাণিজ্য রুটে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করে। বাংলাদেশের মতো শিপিং নির্ভর দেশগুলোর জন্য এটি সরাসরি লজিস্টিক ঝুঁকি বাড়ায়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman