দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
“ক্লিন ঢাকা গ্রীণ ঢাকা” কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বাদ ফজর পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন ডা. শফিকুর রহমান, যিনি সম্মানিত আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা।
কর্মসূচির সূচনা হয় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ প্রাঙ্গণ থেকে। এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
আয়োজকেরা জানান, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ। নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় এমন কর্মসূচি পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
