লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 18 ফেব্রুয়ারী 2026

79 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দনবার্তায় জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নতুন দায়িত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান তিনি।

চিঠিতে তাকাইচি উল্লেখ করেন, জাপান বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman