লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কোয়েটা ট্রেন বিস্ফোরণে নিহত ২৪, শোক জানিয়েছেন বাংলাদেশর প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: 25 মে 2026

8 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতা মানবতার জন্য হুমকি। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠিন সময়ে পাকিস্তানের জনগণের পাশে থাকার বার্তা দেন।

রোববার স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে কোয়েটা সেনানিবাস এলাকা থেকে ছেড়ে যাওয়া জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। ট্রেনটি যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই এই হামলা হয় বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৮২ জন। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও জঙ্গি হামলার ঝুঁকিতে রয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে গণপরিবহন ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার প্রবণতা বাড়ায় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman