লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

প্রকাশিত: 06 এপ্রিল 2026

20 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দেওয়া নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে এবং তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে বলে জানানো হয়।

সরকারি আইন কর্মকর্তাদের সাম্প্রতিক পরিবর্তনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। যদিও প্রজ্ঞাপনে অব্যাহতির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে গত ২ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

আইন অঙ্গনে ধারাবাহিক এই পরিবর্তনকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের একটি অংশ। তাদের মতে, সরকারি আইন কর্মকর্তাদের কাঠামোয় পরিবর্তন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মামলার পরিচালনায় প্রভাব ফেলতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman