লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সীমান্তে থামছেনা বাংলাদেশিদের মৃত্যু মিছিল, ১৭ ঘন্টা পর লাশ ফেরত দিল ভারত

প্রকাশিত: 09 এপ্রিল 2026

21 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আলী হোসেনের (৩৮) মরদেহ প্রায় ১৭ ঘণ্টা পর বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ৮৬৮/৩ এলাকায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবির তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশ প্রথমে মরদেহটি পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাত ৯টার দিকে নিহতের বড় ভাই মো. আনোয়ার হোসেনের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্র অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতের ভেতরে প্রবেশ করলে এ ঘটনা ঘটে। বিএসএফ দাবি করেছে, সীমান্তের তারকাঁটা বেড়া কাটার চেষ্টা করা হলে সতর্ক করতে গুলি ছোড়া হয়। এ সময় ধস্তাধস্তির মধ্যে আলী হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি আবারও বাংলাদেশ ভারত সীমান্তে প্রাণহানির পুরোনো ইস্যুকে সামনে নিয়ে এসেছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার এবং অপ্রাণঘাতী পদ্ধতি ব্যবহারের বিষয়ে দুই দেশের মধ্যে কার্যকর উদ্যোগ জরুরি হয়ে উঠেছে।

#সীমান্তহত্যা #বিএসএফ #লালমনিরহাট #বাংলাদেশভারত #মানবাধিকার #সীমান্তনিরাপত্তা, পাটগ্রাম সীমান্ত, বিএসএফ গুলি, বাংলাদেশি নিহত, সীমান্ত সংঘর্ষ, বিজিবি বিএসএফ বৈঠক, সীমান্ত হত্যা, লালমনিরহাট সংবাদ

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman