লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় ‘সেনিয়া’, আন্দামান-নিকোবর ও দক্ষিণ ভারতের উপকূলে সতর্কতা জারি

প্রকাশিত: 24 নভেম্বর 2025

31 Views

The Civilians News

আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে সৃষ্ট নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড় ‘সেনিয়ারে’ পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে সৃষ্ট নিম্নচাপ দ্রুত শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং নাম হবে ‘সেনিয়া’ (অর্থ: সিংহ), যা সংযুক্ত আরব আমিরাত প্রস্তাব করেছে।

আজ সকাল ৮:৩০ মিনিটে মালাক্কা প্রণালি ও দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়। আইএমডির পূর্বাভাস অনুযায়ী: ২৪ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপ ২৫-২৬ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সর্বোচ্চ বাতাসের গতিবেগ ৬০-৬৫ কিমি/ঘণ্টা (ঝড়ো হাওয়া ৭৫ কিমি/ঘণ্টা পর্যন্ত)

ঘূর্ণিঝড়টি প্রথমে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এগোবে। পরবর্তীতে এর গতিপথ উত্তর-পশ্চিম দিকে বাঁক নিতে পারে, যা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

আন্দামান-নিকোবর: মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, লাক্ষাদ্বীপ: ২৮ নভেম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলীয় জেলায় জারি করা হয়েছে ‘ইয়েলো অ্যালার্ট’

বাংলাদেশের উপকূলের জন্য এখনও সরাসরি হুমকি নেই, তবে ২৭-২৮ নভেম্বরের পর ঘূর্ণিঝড়ের গতিপথ উত্তর-পূর্ব দিকে মোড় নিলে খুলনা-বরিশাল অঞ্চলে প্রভাব পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর ঢাকা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman