লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকা বিশ্ববিদ্যালয় -বৃটিশ কাউন্সিলে শিক্ষা সহযোগিতা বৃদ্ধি

প্রকাশিত: 18 ডিসেম্বর 2025

64 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ আজ বৃটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বৃটিশ কাউন্সিলের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা হয়। ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা বিভাগের প্রধান তৌফিক হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় প্রোগ্রাম, যৌথ গবেষণা কার্যক্রম গ্রহণ এবং যৌথভাবে আন্তর্জাতিক জার্নাল প্রকাশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর ড. মামুন আহমেদ ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

এই সাক্ষাৎ বাংলাদেশের উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক শিক্ষামঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করবে বলে শিক্ষাবিদরা মনে করছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman