দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
শনিবার সকাল ১০টা ৩৮ মিনিট। নরসিংদীর কাছে কেন্দ্রীভূত হয়ে ৫.৭ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিল পুরো বাংলাদেশ। ঢাকার সব উঁচু ভবনগুলো বিপদজনকভাবে ঝাঁকুনি খেল, মানুষ ছুটে বেরিয়ে এল রাস্তায়। এপিসেন্টার থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে ঢাকা। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু, ৬০০-এর বেশি আহত। গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকরা ছুটে বেরিয়ে এল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররা ছাত্রাবাসের বারান্দা থেকে লাফিয়ে পরে বাঁচার চেষ্টা করল কমপক্ষে ৫ জন আহত হয়।
এই আঘাতের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাতেই সিদ্ধান্ত নেয় আগামীকাল, রবিবার (২৩ নভেম্বর), সব ক্লাস আর পরীক্ষা স্থগিতরাখার। কন্ট্রোলার অফ এক্সামিনেশনের অফিস থেকে নোটিস নোটিস জারি করা হয়েছে “সাম্প্রতিক ভূমিকম্প আর আফটারশকের ফলে শিক্ষার্থীদের শারীরিক-মানসিক আঘাত বিবেচনা করে এবং সার্বিক নিরাপত্তা স্বার্থে এই সিদ্ধান্ত।” প্রক্টর সাইফুদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত শীঘ্রই জানানো হবে।
বিজেটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেছেন, “এই ভূমিকম্প বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। ঢাকায় ২১ লক্ষ ভবন, ৬ মাত্রার কাঁপুনি এলে সব গুঁড়িয়ে যাবে। এটা ওয়েক আপ কল।”
