লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গ্যাসের চাপ কম থাকবে ৩ দিন

প্রকাশিত: 26 ডিসেম্বর 2025

66 Views

The Civilians News

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও কার্গোর বিলম্বজনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শুক্রবার থেকে রোরবার গ্যাসের চাপ কম থাকবে।

শুক্রবার দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, শুক্রবার সকাল ৬টা থেকে আগামী রোববার (২৮ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman