লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বঙ্গোপসাগরে পরমাণু চালিত সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

প্রকাশিত: 25 ডিসেম্বর 2025

63 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তির বড় ধরনের প্রদর্শনী হিসেবে সাবমেরিন থেকে মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিশাখাপত্তনম উপকূলের কাছে বঙ্গোপসাগরে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় কে ৪ নামের এই সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কে ৪ ক্ষেপণাস্ত্রটি ভারতের অরিহন্ত শ্রেণির পারমাণবিক সাবমেরিন থেকে উৎক্ষেপণের জন্য তৈরি। এটি গত বছরের ২৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়। এর মাধ্যমে ভারত এমন একটি সীমিত সংখ্যক দেশের কাতারে যুক্ত হয়েছে, যারা স্থল, আকাশ এবং সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম।

প্রতিবেদনে আরও বলা হয়, কে ৪ ক্ষেপণাস্ত্রটির নকশা নেওয়া হয়েছে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য অগ্নি ৩ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি থেকে। সমুদ্র থেকে উৎক্ষেপণের উপযোগী করতে এতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে এটিই ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার সমুদ্রভিত্তিক কৌশলগত ক্ষেপণাস্ত্র।

ক্ষেপণাস্ত্রটি প্রায় ২ দশমিক ৫ টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরীক্ষার মাধ্যমে ভারত তার দ্বিতীয় আঘাত সক্ষমতা আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে, যা দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman