দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।
দক্ষিণ আফ্রিকা সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। প্রথম টেস্টে ৩০ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ভারতকে বেশ বেকায়দা অবস্থায় চেপে ধরেছে প্রোটিয়াজরা, যাতে সিরিজ ২-০ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। যদি দক্ষিণ আফ্রিকা জয়ী হয় তবে ২৫ বছর পর ভারতের মাটিতে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজে জয়ী হবে।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে ভারত ২ উইকেটে মাত্র ২৭ রান করেছে। লক্ষ্য ৫৪৯, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রানের রেকর্ড ভেঙে আরো ১৩১ রান যোগ করতে হবে। এশিয়ার মাটিতে তো ৩৯৫ রানের রেকর্ড (চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের) ভেঙে ১৫৪ যোগ করতে হবে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রান তুলে ভারতকে গুটিয়ে ফেলে ২০১-এ। ২৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে তারা তাড়াহুড়ো করেনি। চতুর্থ দিনে ৭৮.৩ ওভারে ৫ উইকেটে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে ৫৪৯ রানের লক্ষ্য দেয়। সেনুরান মুতুসামির শতরান (১০৫) ও মার্কো জানসেনের ৯৮ রানের অবদান ছিল দুর্দান্ত।
চতুর্থ ইনিংসে ভারতের শুরু দুর্বল। ইয়াশস্বী জয়সোয়াল (৮) ও কে.এল. রাহুল (৯) দ্রুত ফিরে যান। সাই সুধর্শন ৫রানে নট আউট ও কুলদীপ যাদব রানে নট আউট নাইট ওয়াচম্যান হিসেবে টিকে আছেন। পঞ্চম দিনে ৮ উইকেট হাতে ৫২২ রান তুলতে হবে, যা অসম্ভবের কাছাকাছি বলে মন্তব্য করছেন ক্রিকেটবোদ্ধারা। ড্রও হলেও সিরিজ হার।
দক্ষিণ আফ্রিকার বোলাররা বেশ ভালো পারফর্ম করছেন। সাইমন হারমার ও মার্কো জানসেনের স্পেল ভারতকে চাপে ফেলেছে। প্রথম টেস্টে জয়ের পর এই সিরিজ জয় ভারতের জন্য ধাক্কা। রোহিত শর্মার দলকে ম্যাচ বাঁচাতে অলৌকিকতা লাগবে।
