লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আবারো বিয়ের পিঁড়িতে পূজা

প্রকাশিত: 25 নভেম্বর 2025

93 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । বিনোদন ডেস্ক ।

জনপ্রিয় কণ্ঠশিল্পী পূজা অবশেষে আবার সংসার পেতেছেন। গতকাল রাতে পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন মডেল-অভিনেতা শুভংকর সেনকে।

পূজা বলেন, “বছরখানেক আগে পরিচয়, তারপর বন্ধুত্ব। আমরা দুজনেই একে অপরকে বুঝেছি। পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। শুভ খুবই ভালো মানুষ, আমাকে খুব যত্ন করে, আমার মনের কথা বোঝে।”

মধুচন্দ্রিমা নিয়ে জানতে চাইলে হেসে জানান,“এখনো বিয়ের সব রীতি-আচার শেষ হয়নি। আরও মাসখানেক লাগবে। তারপর মধুচন্দ্রিমার প্ল্যান করব।”

এর আগে ২০১৭ সালে মডেল অর্ণব অন্তুর সঙ্গে বিয়ে হয়েছিল পূজার। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা দিয়ে ২০০৮ সালে যাত্রা শুরু। এরপর ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘চুপি চুপি’, ‘সাত জনম’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’র মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি।

নতুন জীবনের শুরুতে পূজা-শুভংকর দম্পতির জন্য শুভকামনা রইল।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman