লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মার্কিন এফ এ ১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান ভূপাতিত করার দাবী ইরানের

প্রকাশিত: 26 মার্চ 2026

43 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে মার্কিন নৌবাহিনীর একটি এফ এ ১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবী করেছে ইরান। যদিও এটি নিয়ে পরস্পরবিরোধী দাবি সামনে এসেছে। ইরানপন্থী বিভিন্ন সূত্র দাবি করেছে, তাদের একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মার্কিন যুদ্ধবিমানটিকে আঘাত করেছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবি সরাসরি অস্বীকার করেছে।

ইরান-সমর্থিত সামরিক ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, হামলার সময় একটি সারফেস টু এয়ার মিসাইল যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এবং সেটি আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানের পেছনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এবং বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, তাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি এবং সব অপারেশন স্বাভাবিকভাবে চলমান রয়েছে। তারা ঘটনাটিকে “ভিত্তিহীন প্রচারণা” বলেও ইঙ্গিত দিয়েছে।

ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দৃশ্যটি প্রকৃতপক্ষে এফ এ ১৮ সুপার হর্নেটের কি না কিংবা সেটি বাস্তব হামলার ফল কিনা, তা নিশ্চিত করার মতো নির্ভরযোগ্য প্রমাণ এখনো প্রকাশ পায়নি বলে মনে করেন অনেক সময়বিদ। তবে সংক্ষিপ্ত ওই ভিডিওতে দেখা যায় বিমানের পেছনের অংশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, একটি বিস্ফোরণ ও বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এদিকে যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের আঞ্চলিক মিত্রদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় প্রতিটি সামরিক ঘটনার প্রভাব দ্রুত আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রতিফলিত হচ্ছে। ঘটনাটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে আনুষ্ঠানিক তদন্ত বা অতিরিক্ত প্রমাণের অপেক্ষা করছে আন্তর্জাতিক মহল।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman