লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের

প্রকাশিত: 10 মার্চ 2026

95 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির সংসদের স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এমন অসৌজন্যমূলক ও সন্ত্রাসী বার্তা দেন বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের কনেসেট স্পিকার আমির ওহানা এক পোস্টে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, যারা পূর্ববর্তী নেতাদের পথ অনুসরণ করবে, তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্য সরাসরি ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীও সতর্ক করে জানিয়েছিল, ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তি বা নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এক বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের হাত নতুন উত্তরসূরি এবং তাকে নির্বাচিত করার সঙ্গে জড়িত সবার পিছু নেবে।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ক্ষমতার শীর্ষ নেতৃত্ব নিয়ে নতুন অধ্যায় শুরু হয়েছে। চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন নেতৃত্ব ঘোষণা হওয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

বিশেষজ্ঞদের মতে, প্রকাশ্য এ ধরনের হুমকি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত আকার দিতে পারে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে জটিল করে তুলতে পারে। বর্তমানে অঞ্চলজুড়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman