লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইসরায়েলি হামলায় গাজায় তিন ফিলিস্তিনি সাংবাদিক নিহত

প্রকাশিত: 22 জানুয়ারী 2026

49 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

গাজার মদ্ধগাজা অঞ্চলে বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ইসরায়েলের একটি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে। নিহত সাংবাদিকরা ছিলেন প্রকৃত লক্ষ্যস্থলে কাজ করতে থাকা অবস্থায়, যখন তারা গৃহহীণ শিবির এবং ত্রাণ কার্যক্রমের ছবি ও ভিডিও সংগ্রহ করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আমেরিকান সংবাদ সংস্থা এপি (AP) বলেছে, নিহত সাংবাদিকদের মধ্যে ছিলেন আব্দুল রউফ শাত, মোহাম্মদ কাশতা ও আনাস গনাইম। তাঁরা একটি গাড়িতে অবস্থান করছিলেন এবং পরিস্থিতি চিত্রায়ণের সময় ইস্রায়েলি হানাদারদের ড্রোন হামলার শিকার হন। গাড়িটি স্থানীয় একটি ত্রাণ কমিটির লোগো দিয়ে চিহ্নিত ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ওই হামলায় মোট ১১ জন ফিলিস্তিনি মারা গিয়েছেন, এই ঘটনাটি অস্ত্র বিরতির মাঝে সংঘটিত একটি সহিংস ঘটনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আক্রমণের আগে তাদের দাবি ছিল যে গাড়িটির মধ্যবর্তী ব্যক্তিরা হামাসের একটি ড্রোন পরিচালনা করছিল, যা তাদের সৈন্যদের জন্য হুমকি ছিল। যদিও এই তথ্যটি ছিল সম্পূর্ণ মন গড়া ও বিভ্রান্তিকর। সাংবাদিক পরিচয় থাকা সত্ত্বেও হামলা চালানোর ঘটনা বেশ উদ্বেগ জনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

এই সংঘর্ষের ফলে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। গণমাধ্যম স্বাধীনতা সংস্থা গ্লোবাল রিপোর্টার্স সিকিউরিটি ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ) ইসরায়েলের এই ধরনের আক্রমণের তদন্ত এবং দায়ী পক্ষের প্রতিক্রিয়া চেয়েছে। গাজার সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২৩ সালের যুদ্ধ শুরুর পর থেকে শতাধিক সাংবাদিকের মৃত্যু হলেও বিশ্ববাবস্থা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman