লোড হচ্ছে...
লোড হচ্ছে...

SOS চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করলেন জাইমা রহমান

প্রকাশিত: 18 মে 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা, ১৮ মে, ২০২৬: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আবেগঘন অনুভূতি নিয়ে ঢাকার ‘SOS চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ’ পরিদর্শন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি শিশুদের আন্তরিকতা, স্নেহ ও মানবিক পরিবেশের প্রশংসা করেন।

তিনি লিখেছেন, “পড়ন্ত বিকেলে ভিলেজে পৌঁছাতেই ছোট ছোট একঝাঁক নিস্পাপ শিশু হাসিমাখা মুখে আমাদের ফুলেল শুভেচ্ছা জানাল। ওদের প্রতিটি কথায়, গান, আবৃত্তি ও নৃত্যে ছিল কোমল প্রাণচাঞ্চল্য, স্বতঃস্ফূর্ততা ও উচ্ছ্বাস, যা মুহূর্তে হৃদয় ছুঁয়ে গেল।”

SOS চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ ১৯৭২ সাল থেকে দেশের এতিম ও অসহায় শিশুদের জন্য পারিবারিক আদরের ছায়া রচনা করে আসছে। শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও নানামুখী সহায়তার মাধ্যমে শিশুদের আত্মনির্ভরশীল সমাজ গঠনে সহায়তা করছে। দেশের ৬টি ভিলেজে ৫৫ বছরের এই যাত্রায় ১ লাখ ২৩ হাজারেরও বেশি শিশুর জীবন আলোকিত হয়েছে।

জাইমা রহমান জানান, ভিলেজে শিশুদের সঙ্গে সাক্ষাৎ, তাদের পালক মায়েদের সাথে পরিচয় এবং SOS-এর সাফল্যের গল্প জানার অভিজ্ঞতা মনকে আবেগে ভরে তুলেছে। তিনি বলেন, “যে শিশুরা একদিন পরিবার হারিয়ে পথে দাঁড়িয়েছিল, তারা এখানে পেয়েছে পূর্ণ পৃথিবী—যেখানে ভালোবাসা, স্নেহ, পথপ্রদর্শন এবং ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে।”

তিনি আরও বলেন, “মানুষের আসল বন্ধন শুধু রক্তের নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্যেও গড়ে ওঠে। এটি মানবিক তৃপ্তি ও সমৃদ্ধির প্রতীক।”

জাইমা রহমান আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে SOS চিলড্রেন্স ভিলেজের এই ৫৫ বছরের পথচলা সত্যিই অসাধারণ এবং অনুকরণীয়। আজকের বিকেলটি মনে রেখে গেলাম সেই ছোট্ট হাতের ফুলগুলোর মতোই।”

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman