লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জোট সমীকরণ না মেলায় ভোটে যাচ্ছেন না মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নানামুখী রাজনৈতিক হিসাব ও জোট সমীকরণের জটিলতার মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিনে তা জমা দেননি।

দায়িত্বশীল সূত্র জানায়, কাঙ্ক্ষিত আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের জোট থেকে ছাড় না পাওয়াই তাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মূল কারণ। মাহফুজ আলম লক্ষ্মীপুর ১ আসন থেকে প্রার্থী হতে আগ্রহী ছিলেন এবং তার পক্ষে মনোনয়নপত্রও তোলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। এই আসনে তার ভাই মাহবুব আলমকে জোটের সম্ভাব্য প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

অন্যদিকে আসিফ মাহমুদ ঢাকা ১০, ঢাকা ১২ ও কুমিল্লা ৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এমনকি গণঅধিকার পরিষদ থেকেও তিনি মনোনয়ন পান। তবে শেষ মুহূর্তে সব সমীকরণ ভেঙে যাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসিফ মাহমুদ সরাসরি নির্বাচনে অংশ না নিলেও দলের নির্বাচনী কৌশল ও গণভোট প্রচারণায় নেতৃত্ব দেবেন। দলটির নেতারা বলছেন, ভবিষ্যৎ দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষে আসন পাওয়ার আলোচনায় মাহফুজ ও আসিফ দুজনই গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন।

মাহফুজ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি শুরু থেকেই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক অবস্থান বজায় রাখাকেই অগ্রাধিকার দিচ্ছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman