লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হজের মূল কার্যক্রম শুরু, মিনার পথে লাখো হজযাত্রী

প্রকাশিত: 25 মে 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র হজের মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবে। ৮ জিলহজ সোমবার থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা মক্কা থেকে মিনার দিকে যাত্রা শুরু করেছেন। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, রাত থেকেই অনেকে তালবিয়া পাঠ করতে করতে মিনার উদ্দেশে রওনা দেন।

মিনা, যাকে “তাঁবুর নগরী” বলা হয়, সেখানে হজের প্রাথমিক গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন হয়। এখানে অবস্থান করেই হজযাত্রীরা পরবর্তী ধর্মীয় কার্যক্রমের প্রস্তুতি নেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। এর সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীরাও যুক্ত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, মিনায় হজযাত্রীদের থাকা, খাওয়া ও পরিবহনের জন্য আগেভাগেই পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁবুতে প্রবেশ থেকে শুরু করে নির্দেশনা প্রদান পর্যন্ত পুরো ব্যবস্থাপনায় সমন্বিত সেবা চালু রয়েছে।

এছাড়া মাঠপর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ ও নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন।

ধর্মীয় বিধান অনুযায়ী, ‘ইয়াওমুত তারবিয়া’ দিন থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে আরাফাত, মুজদালিফা ও কুরবানির মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন হবে।

বিশ্বজুড়ে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচিত হজে এবারও বিপুল সমাগম দেখা যাচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman