রাজধানীর উত্তরা হাইস্কুল এন্ড কলেজ সেন্টারে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানিয়েছেন এখানে দায়িত্বে থাকা কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষরা দলে দলে ভোট দিতে আসছেন।
এবারই প্রথম ভোটার হয়েছেন ফারিজার রহমান। বাবা-মায়ের সঙ্গে তিনি ভোট দিতে এসেছেন। তিনি জানান, ভোট দিয়ে তিনি খুবই আনন্দিত। তিনি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্নের সেই বাংলাদেশ তিনিও চান। তার আশা বাংলাদেশ এখন শুধু এগিয়ে যাবেন।
মাসুদ আহসান সজিব জানান, পুরো পরিবার নিয়ে ভোট দিতে এসেছেন। এবারই তিনি প্রেসার মুক্ত ভাবে ভোট দিতে পেরেছেন। আগে যেমন একটা প্রেসার অনুভব করতেন, এবার সেটা নেই।
একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাদিকুজ্জামান জানান, এখানে মোট আটটি ভোট কেন্দ্র আছে। এখানে কোনো ধরনের সমস্যা হয়নি। ভোট সুন্দর সুষ্ঠু ভাবে হচ্ছে।
তিনি জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কষ্ট হয়েছে। সকাল সকাল ভোট শুরু হওয়ায় একটু ভোটার কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার আরও বাড়বে।
