লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এমবাপে ঝলকে শীর্ষে রিয়াল

প্রকাশিত: 25 জানুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মৌসুমের মাঝপথে কোচ জাবি আলোনসোর বিদায় ও ধারাবাহিকতার অভাবে কিছুটা অস্বস্তিতে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ধাক্কা কাটিয়ে আবারও চেনা ছন্দে ফিরতে শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। ভিয়ারিয়ালকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মাদ্রিদের ক্লাবটি।

শনিবার রাতে ম্যাচের নায়ক ছিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে রিয়াল। ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয় সফরকারীরা, যার চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে ভিয়ারিয়াল ১০টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।

প্রথমার্ধে নিয়ন্ত্রণে থেকেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। ২০ মিনিটে আর্দা গুলারের শট ঠেকান ভিয়ারিয়ালের গোলরক্ষক। পরে এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়রের প্রচেষ্টাও সফল হয়নি। বিরতির আগে স্বাগতিকদের পেপ গেয়ির শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এমবাপে। ভিনিসিয়ুসের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর দুর্দান্ত শটে রিয়ালকে এগিয়ে দেন তিনি। এরপর ভিয়ারিয়াল আক্রমণ শানালেও থিবো কোর্তোয়া ছিলেন নির্ভরযোগ্য। যোগ করা সময়ে এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। পানেনকা শটে নিজের দ্বিতীয় ও দলের নিশ্চিত জয় এনে দেন ফরাসি তারকা।

এই জয়ে লা লিগায় টানা পঞ্চম ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্টে পিছিয়ে আছে বার্সেলোনা। ১০ পয়েন্ট ব্যবধানে তৃতীয় স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman