লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সেঞ্চুরির টেস্টে মুশফিকের রেকর্ড

প্রকাশিত: 20 নভেম্বর 2025

24 Views

The Civilians News

অপেক্ষার অবসান যেন হচ্ছেই না। সিলেট টেস্টে বুধবার প্রথম দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের চতুর্থ বলে ম্যাথিউ হামফ্রেস পরাস্ত করলেন মুশফিকুরকে, বল লাগল প্যাডে। জোরালো আবেদনের পর আম্পায়ার সাড়া দেননি।

পরের বলও ব্যাটের কানা এড়িয়ে গিয়ে জমা পড়ল কিপারের হাতে। ওভার শেষ হামফ্রেসের, মুশফিকের অপেক্ষাটা দীর্ঘ হলো আরও একটু।

তবে সে অপেক্ষাটা শেষ হয়ে গেল পরের ওভারেই। জর্ডান নেইলের ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিতেই ইতিহাস এসে লুটিয়ে পড়ল মুশফিকুর রহিমের। ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মুশফিকুর রহিম। যদিও মুশফিক একটা জায়গায় এখন অনন্য। এই তালিকায় প্রথম বাংলাদেশি যে তিনি।

তবে অপেক্ষার পালা ফুরানোর পর মাত্র ৬ রান যোগ করতেই ব্যক্তিগত ১০৬ রানে থেমেছেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে আরও একটা রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিক। এই রেকর্ডে তার সঙ্গী হিসেবে আছেন মুমিনুল হক।

মুশফিক ইতিহাস গড়ার এই ইনিংসে নেমেছিলেন প্রথম দিনের প্রথম সেশনেই। ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন কিছুটা ব্যাকফুটেই ছিল। তবে তিনি সে চাপটা সামাল দেন ভালো ভাবে। প্রথমে মুমিনুলের সঙ্গে ১০৭ রানের জুটি, তার বিদায়ের পর গড়ে লিটন দাসের সঙ্গে জুটি বাধেন মুশফিক। তাদের জুটিও সেঞ্চুরির পথে।

তার আগেই নিজের সেঞ্চুরিটা তুলে নেন মুশফিক। ১৯৫ বলে ৫ চার মেরে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman