লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নতুন সম্পর্কের খোঁজে টম ক্রুজ

প্রকাশিত: 22 ডিসেম্বর 2025

312 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । বিনোদন ডেস্ক ।

প্রায় নয় মাসের সম্পর্কের ইতি টেনেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ ও অভিনেত্রী আনা দে আরমাস। বয়সের বড় ব্যবধান এবং টম ক্রুজের কথিত নিয়ন্ত্রণমূলক আচরণই এই বিচ্ছেদের প্রধান কারণ বলে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।

হলিউডভিত্তিক একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্ক ভাঙার সিদ্ধান্তটি মূলত আনা দে আরমাসের। তিনি মনে করেন, বয়সের ফারাক ও ব্যক্তিগত জীবনে অতিরিক্ত নিয়ন্ত্রণ ভবিষ্যতে এই সম্পর্কে জটিলতা তৈরি করতে পারে। তাই সময় থাকতেই সরে যাওয়ার পথ বেছে নেন তিনি।

বিচ্ছেদটি টম ক্রুজের জন্য মানসিকভাবে কষ্টকর হলেও তিনি দীর্ঘদিন ভেঙে পড়ার মানুষ নন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠজনরা। এক সূত্র জানিয়েছে, আনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুরুতে টম বেশ মনখারাপ করেছিলেন, তবে তিনি নিজেকে আটকে রাখেননি।

বরং নতুন তথ্য অনুযায়ী, টম ক্রুজ ইতোমধ্যেই নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা খুঁজছেন। তার ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি আবারও নতুন কাউকে জীবনে আনার ব্যাপারে আগ্রহী এবং এ বিষয়ে সক্রিয় উদ্যোগ নিচ্ছেন।

হলিউডে টম ক্রুজের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছে। এই বিচ্ছেদ ও নতুন সম্পর্কের সম্ভাবনা ঘিরে তার ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman