লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আরব সাগরে বিপদে পড়া বাংলাদেশী নাবিকসহ ১৮ জনকে উদ্ধার করেছে পাকিস্থান নৌবাহিনী

প্রকাশিত: 10 এপ্রিল 2026

18 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পানিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

এক বিবৃতিতে জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর উদ্ধারকারী দল। পরে জাহাজে আটকে পড়া ১৮ নাবিককে নিরাপদে উদ্ধার করে করাচি শহরে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া নাবিকরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

তবে কী কারণে জাহাজটি বিপদে পড়ে এবং কেন সাহায্যের আবেদন জানানো হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই উদ্ধার অভিযানকে তাৎক্ষণিক ও সফল হিসেবে বিবেচনা করা হচ্ছে। সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতে এমন দ্রুত পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরব সাগর অঞ্চলে সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা ও সমুদ্রপথে ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা নজরদারির প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman