লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের যুগোপযোগী বেতনের প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন

প্রকাশিত: 28 জানুয়ারী 2026

40 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নাটোর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিম ও পুরোহিতদের জন্য নিয়মিত সময়োপযোগী ও বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ধর্মীয় সেবায় নিয়োজিত মানুষেরা সমাজের নৈতিক ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার দুদুড়িয়া গ্রামে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় ব্যারিস্টার পুতুল বলেন, বিএনপি একটি সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। সেই লক্ষ্য বাস্তবায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং এই পরিকল্পনা বাস্তবায়নে আমরাও দেশব্যাপী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, রাজনীতিতে বিভাজন ও ঘৃণার ভাষা নয়, ভালোবাসা ও সহমর্মিতাই বিএনপির পথ। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের কাছে ঘৃণা নিয়ে নয়, ভালোবাসা নিয়ে ধানের শীষে ভোট চাইতে এসেছি। জনগণের সঙ্গে নিয়েই পরিবর্তনের রাজনীতি করতে চাই।”

গণসংযোগে স্থানীয় মানুষের জীবনমান, কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বিএনপি প্রার্থী। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে উন্নয়ন ও ন্যায়বিচার একসঙ্গে এগিয়ে যাবে।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির রাজনৈতিক বার্তা তুলে ধরেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman