লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নিজেকে “ঘরের সন্তান” উল্লেখ করে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চান তারেক রহমান

প্রকাশিত: 31 জানুয়ারী 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বগুড়া ও শেরপুরে নির্বাচনী পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেকে “ঘরের সন্তান” উল্লেখ করে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চান। শনিবার দুপুরে বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে ঢাকা বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন তিনি।

শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে আয়োজিত এক পথসভায় তারেক রহমান বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা দেখভালের দায়িত্ব তিনি বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টনের ওপর দিয়েছেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান তিনি। বক্তব্যের সময় উপস্থিত জনতার সঙ্গে সরাসরি কথা বলেন এবং আবারও এলাকায় ফেরার আশ্বাস দেন।

এর আগে বগুড়া শহরের একটি মিলনায়তনে বগুড়া ৬ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। সেখানে তিনি বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি উল্লেখ করে সংগঠন ও জনগণের পাশে থাকার নির্দেশ দেন নেতাকর্মীদের।

পরে শেরপুরের ধুনট মোড়ে আরেক পথসভায় বগুড়া ৫ আসনের প্রার্থী গোলাম মো. সিরাজের পক্ষে ভোট চান তারেক রহমান। তিনি বলেন, অতীতের মতো এবারও ধানের শীষকে জয়ী করলে এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। আসন্ন নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সংক্ষিপ্ত এই সফর শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন, যেখানে তার আরও নির্বাচনী কর্মসূচি রয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, পথসভাগুলোতে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি ছিল।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman