লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বগুড়ায় সাধারণের কাতারে তারেক রহমান, মনোযোগ দিয়ে শুনলেন জুমার খুৎবা

প্রকাশিত: 31 জানুয়ারী 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা। নামাজের আগে সেখানে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আইয়ামে জাহেলিয়াতের বৈশিষ্ট্য এবং রাসূলুল্লাহ ﷺ কীভাবে সেই অন্ধকার সময়ের সামাজিক সংকট দূর করেছিলেন তা তুলে ধরা হয়।

আলোচনায় বলা হয়, জাহেলিয়াত যুগে পরকালে অবিশ্বাস, মূর্তিপূজা, গোত্রীয় বিভাজন, সুদভিত্তিক অর্থনীতি, অশ্লীলতা, নারীর অধিকার হরণ, মদ ও জুয়া এবং অন্ধ পূর্বপুরুষ পূজার মতো নানা অনাচার সমাজকে গ্রাস করেছিল। বক্তা এসব সমস্যার সমাধানে রাসূল ﷺ এর তাওহীদ ভিত্তিক আদর্শ প্রতিষ্ঠার কথা তুলে ধরেন এবং বর্তমান সমাজের সংকট কাটাতে রাসূলুল্লাহর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনায় ইসলামী নৈতিকতা অনুসরণের ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনা শেষে তারেক রহমান উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান। তিনি মসজিদের আদব বজায় রেখে কোনো রাজনৈতিক বক্তব্য দেননি এবং মসজিদের সুন্দর ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এ সময় তাকে তসবি ও টুপি উপহার দেওয়া হয় এবং জিকির ও ইস্তিগফারের আমলে উৎসাহিত করা হয়।

জুমার নামাজ শেষে তারেক রহমান, তার পরিবার এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman