লোড হচ্ছে...
লোড হচ্ছে...

উত্তরায় সরকারি হাসপাতালের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

প্রকাশিত: 28 জানুয়ারী 2026

46 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর উত্তরা এলাকায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, উত্তরা এলাকার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য একটি সরকারি হাসপাতাল দীর্ঘদিনের দাবি এবং এই দাবি বাস্তবায়নে বিএনপি কার্যকর উদ্যোগ নেবে।

মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, উত্তরাবাসীর চিকিৎসাসেবার জন্য একটি সরকারি হাসপাতাল অত্যন্ত জরুরি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

জনসভায় ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আন্দোলনে উত্তরাবাসীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই অবদান দেশের ভবিষ্যৎ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

গ্যাস সংকট প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও উত্তরাসহ সারা দেশের মানুষ পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। তাঁর ভাষায়, বিগত সময়ে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বাধা সৃষ্টি করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নতুন গ্যাস অনুসন্ধান এবং শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে এই সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি উত্তরা এলাকার পানি সংকট, জলাবদ্ধতা এবং যানজট সমস্যার কথাও তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তারেক রহমান।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman