লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

প্রকাশিত: 19 মে 2026

14 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের এর সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেন।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো (SPARRSO) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্মসচিব ছাদেক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, আবহাওয়া বিভাগ, স্পারসো ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পশুর হাট প্রস্তুতি, যাত্রাব্যবস্থা ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা শুরু হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman