লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাদি হত্যাকারীদের ফেরত দেওয়ার ব্যাপারে কি বলে ভারতে

প্রকাশিত: 14 মার্চ 2026

57 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত দেওয়া হবে কি না, সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে বিষয়টি তদন্তাধীন বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসোয়াল বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সংশ্লিষ্ট এবং এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) বিবৃতিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে বাংলাদেশে খুন ও চাঁদাবাজিসহ গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।

এরপর অভিযান চালিয়ে পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার আলমগীর হোসেন (৩৪) নামে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকায় শরীফ ওসমান বিন হাদি হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে হাজির করা হয়েছে এবং বর্তমানে পুলিশি হেফাজতে রেখে তদন্ত চলছে।

তবে পশ্চিমবঙ্গের স্থানীয় সাংবাদিক ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্তদের গত বছরের ২৯ ডিসেম্বরই গ্রেপ্তার করা হয়েছিল। বিষয়টি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের তদন্ত সংস্থার কয়েকজন কর্মকর্তাও দাবি করেছেন, তাদের কাছে আগেই এ দুজনের আটক থাকার তথ্য ছিল।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman