লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পশ্চিমবঙ্গে ভোটে ইভিএম বিতর্ক, সংঘর্ষে উত্তপ্ত একাধিক এলাকা

প্রকাশিত: 29 এপ্রিল 2026

16 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ ঘিরে ইভিএম ত্রুটি ও অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। বুধবার সকাল থেকে শুরু হওয়া ভোটে একাধিক জায়গায় সংঘর্ষ, ভাঙচুর ও হামলার খবর পাওয়া গেছে।

রাজ্যের গুরুত্বপূর্ণ আসন ভবানীপুর এ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও শুরুতেই বিভিন্ন কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া জানায়, চাঁপড়া, শান্তিপুর ও ভাঙড়সহ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে। কোথাও কোথাও ভোটকেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া, আবার কোথাও হামলার অভিযোগ সামনে এসেছে।

এন্টালি কেন্দ্রের একটি বুথে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল তার দলের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোটকর্মী ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়ান। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে দুই পক্ষকেই বুথের বাইরে সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে চাঁপড়া এলাকায় এক বিজেপি এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিপক্ষের কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত। তবে তৃণমূল কংগ্রেস এসব অভিযোগ অস্বীকার করেছে।

নির্বাচনের এই ধাপে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে আগে থেকেই বিতর্ক চলছিল। এর মধ্যেই ইভিএম ত্রুটির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এখন পর্যন্ত ভারতের নির্বাচন কমিশন এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

ইভিএম বিতর্ক ও সহিংসতার অভিযোগ নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও নিরপেক্ষ পদক্ষেপ জরুরি।

 

সূত্র: Reuters,

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman