লোড হচ্ছে...
লোড হচ্ছে...

‘কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে জাতির মেরুদণ্ডও শক্তিশালী হবে’: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

প্রকাশিত: 24 জানুয়ারী 2026

25 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নাটোর, ২৪ জানুয়ারি ২০২৬ : কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে জাতির মেরুদণ্ডও শক্তিশালী হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে শনিবার সকালে তিনি বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে ফারজানা শারমিন পুতুল বলেন, এই দেশে আর ধর্ম নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। যারা জান্নাতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, জনগণকে এসব বিষয়ে সচেতন থাকতে হবে। আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।

তিনি আরও বলেন, গরিব মানুষ ভালো থাকলে দেশ ভালো থাকবে। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে একমাত্র শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি বলেও মন্তব্য করেন তিনি।

প্রচারণার তৃতীয় দিনে ফারজানা শারমিন পুতুল জামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভা ও গণসংযোগে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় দলীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman