লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান : কামাল খাররাজি

প্রকাশিত: 14 মার্চ 2026

55 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তা কামাল খাররাজি। একই সঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোসহ অন্যান্য রাষ্ট্রের উচিত সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করা।

তেহরানে মার্কিন সংবাদমাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি উপদেষ্টা খাররাজি বলেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা খুব কম। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি দাবি করেন, আলোচনার সময়ও ইরানের ওপর হামলা হয়েছে, যা কূটনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করেছে। এ কারণে এখন সংঘাতের অবসান ঘটাতে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপই প্রধান উপায় হয়ে উঠতে পারে বলে তিনি মন্তব্য করেন।

খাররাজি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি বাজার, মূল্যস্ফীতি ও আঞ্চলিক অর্থনীতিতে চাপ আরও বাড়বে। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ওপর সংঘাত থামাতে চাপ সৃষ্টি করতে পারে।

বর্তমান যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে তেহরান। তবে আঞ্চলিক সূত্রগুলো বলছে, এসব হামলায় অনেক সময় আবাসিক এলাকা ও বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা উদ্বেগ বাড়াচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য চলমান সংঘাতকে দীর্ঘমেয়াদি রূপ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বাড়াতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman